সর্বশেষ খবর:
বাংলার চোখ, রোববার, ২০ মে, ২০১২ ** অনশনে খালেদা জিয়া *** প্রশিকা কার্যালয় দখল করলেন কাজী ফারুক *** সিলেটের হরিপুর ও কৈলাশটিলায় দুটি তেলক্ষেত্র আবিস্কারের ঘোষণা পেট্রোবাংলার ** প্রশিক্ষন নিতে শিক্ষকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর ** ২০ জুনের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন দিতে হাইকোর্টের আদেশ *** গাজীপুর কাশিমপুর কারাগারে ১৮ দলীয় জোটের নেতা শওকত হোসেন নীলু গুরুতর অসুস্থ *** চট্টগ্রাম বিমান বন্দর থেকে ভারতীয় মুদ্রা সহ এক পাকিস্তানী আটক *** মাদারীপুরে ১টি রিভালবার ও ৪টি গুলি সহ বোমারু আনু আটক***          .          
প্রচ্ছদ| সব খবর| ছবি| সদস্য| আমরা| যোগাযোগ

তত্ত্বাবধায়কের সুস্পষ্ট ঘোষণা দিলে আলোচনায় বসবো: খালেদা

ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা প্রকাশ করলে বিএনপি আলোচনায় বসবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। এ সরকারের প্রধান কে হবে তাও জানাতে হবে। তারপর আমরা আলোচনায় বসবো।’ রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৮ দলীয় জোটের দিনব্যাপী গণঅনশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তত্ত্বাবধায়ক সম্পর্কিত লিখিত ঘোষণা দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘লিখিত ঘোষণা না দিলে জনগণকে নিয়ে আমরা কঠোর আন্দোলনে নামবো।’

বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিচার না করা হলে অন্যদের দুর্নীতির বিচার করা যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে পুড়িয়ে মেরেছে। সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করেছে। বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্টের নামে যাকে-তাকে ধরে নিয়ে হত্যা ও নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে আইন করে এসব হত্যার বিচার বন্ধ করেছে। খালেদা জিয়ার দুর্নীতির বিচার করা না গেলে অন্যদের দুর্নীতির বিচার করা যাবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সিলেটের কৈলাসটিলা ও হরিপুরে নতুন তেল মজুদের সন্ধান পেয়েছে বাপেক্স

সিলেটের কৈলাসটিলা ও হরিপুরে নতুন তেল মজুদের সন্ধান পেয়েছে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্স। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর রোববার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, দুটি ক্ষেত্রে মোট ১৩৭ মিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যার মধ্যে ৫৫ মিলিয়ন ব্যারেল উত্তোলনযোগ্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই তেলের বাজারমূল্য ৪২ থেকে ৪৫ হাজার কোটি টাকা বলে জানান তিনি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম আমাদের সিলেট প্রতিনিধকে বলেন, “বাংলাদেশে বছরে গড়ে ২২ থেকে ২৫ মিলিয়ন ব্যারেলের মতো তেল প্রয়োজন হয়।

সুরঞ্জিতের ছেলে সৌমেনকে নির্দোষ ঘোষণা দুদকের

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে নির্দোষ ঘোষণা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর সম্পর্কে সব ধরনের অভিযোগ মিথ্যা প্রমাণ পেয়ে সৌমেন-সংক্রান্ত যাবতীয় অনুসন্ধান নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার দুদকের চেয়ারম্যান গোলাম রহমান এবিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। গোলাম রহমান জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘আইসিএক্স’-এর (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) লাইসেন্স পেয়েছেন সৌমেন। তাঁর প্রতিষ্ঠানের নাম সেনগুপ্ত টেলিকম। ওই লাইসেন্সের ফি পাঁচ কোটি টাকা।এই টাকার উত্স নিয়ে প্রাথমিক অনুসন্ধান শেষে সৌমেনকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাট জেলা জেলা বিএনপি’র আয়োজনে পালিত হচ্ছে গন অনশন।

জয়পুরহাট প্রতিনিধি ঃ ২০মে,
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাট জেলা জেলা বিএনপি’র আয়োজনে পালিত হচ্ছে গন অনশন। শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সকাল ১০টা থেকে  অনুষ্ঠিত এ গন অনশনে অংশ গ্রহণ করেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

 

বাংলার চোখ (ফটো গ্যালারি)> রবিবার ২০ মে, ২০১২ ইং
সব খবর
Advertisement Ruhama Group
Heavy Generator
© 2005-2012. All rights reserved by Banglar Chokh.
Developed by eMyth Makakers.